তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব
সাকিব দম্পতির কোল জুড়ে আসছে তৃতীয় সন্তান সাকিব দম্পতির কোল জুড়ে আসছে তৃতীয় সন্তান ফেসবুক ক্রিস্টিয়ানো রোনালদোর চার সন্তান। সাকিব আল হাসানের হবে কত জন? সাকিব রোনালদোকে ধরতে পারবেন কিনা, বা স্পর্শ করতে পারবেন কিনা, সেটি এখনই বলা না গেলেও এটি এখন নিশ্চিত- তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার রাতে সাকিব নিজেই প্রথম আলোকে নিশ্চিত করেছেন সেটি। রহস্যের শুরু ফেসবুকে দেওয়া সাকিবের এক পোস্টে। শুক্রবার বাংলাদেশ সময় বেলা দুইটার দিকে সাকিব নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছে শিশির সন্তানসম্ভবা। সাকিব তাঁর পোস্টে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ এই সেই ছবি, ফেসবুকে যেটি পোস্ট করে কৌতূহলের জন্ম দিয়েছেন সাকিব এই সেই ছবি, ফেসবুকে যেটি পোস্ট করে কৌতূহলের জন্ম দিয়েছেন সাকিবফেসবুক তখন থেকেই সবার মনে প্রশ্ন, তাহলে কি তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব? করোনাভাইরাসের মধ্যেই গত বছরের ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন তিনি। মেয়ের নাম রাখেন ইরাম হ...