পোস্টগুলি

বাংলাদেশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সংস্কারের জন্য ছয়টি কমিশন _ প্রধান উপদেষ্টা।

ছবি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় 'বিশিষ্ট নাগরিক'কে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা জানান। ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলো পরিচা...

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ মসজিদে

ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায়ের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ সোমবার এক আদেশে এই অনুরোধ করা হয়।! আদেশে বলা হয়, ইসলামি শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এ বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে ধর্ম মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগেই সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিদের নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবেন। এ ছাড়া মসজিদে অজুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিকে অবশ্যই মাস...

রাজধানীতে দোকান–বিপণিবিতান খোলা রাত ৯টা পর্যন্ত

ছবি
  রাজধানী ঢাকায় এখন থেকে দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ১৪ এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়। রোববার লকডাউনের শর্ত শিথিল করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকানপাট আরও বেশি সময় খোলা রাখার অনুমতির জন্য দেনদরবার চলছিল। এর মধ্যেই ঢাকা মহানগর পুলিশ এই সিদ্ধান্তে এল। নিউমার্কেট ব্যবসায় সমিতির সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় খোলা রাখলে ভিড়ভাট্টা কম হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পথও সুগম হবে। এই বিবেচনা থেকে ব্যবসায়ীরা সময় বাড়ানোর অনুরোধ করেছিলেন।

মামুনুল হক: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব পুলিশের হাতে গ্রেপ্তার

ছবি
 ঢাকায় পুলিশ বলছে, তারা হেফাজতে ইসলামের একজন আলোচিত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিবিসিকে জানান, রোববার দুপরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মি. হক হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব এবং খেলাফত মজলিশ বাংলাদেশের মহাসচিব। মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের ঘেরাও কর্মসূচীর জেরে ঘটা সংঘর্ষ ও নাশকতার ইস্যুতে মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি মোদীর সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জায়গায় যেসব সহিংসতা হয়েছে, সেগুলোকে ঘিরে করা মামলাগুলোতেও আসামী হিসেবে রয়েছে মি. হকের নাম। গত কয়েকদিনে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয়সহ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া কেন্দ্রীয় নেতাদের ২০১৩ সালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বেশ কয়েকজনে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চিত্র নায়িকা কবরী করোনাভাইরাসে ঢাকায় মারা গেছেন

ছবি
 বাংলাদেশের সুপরিচিত চিত্র নায়িকা কবরী শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকায় মারা গেছেন। ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ বিবিসির কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে কবরীর বয়স হয়েছিল ৭০ বছর। কবরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কবরীর করোনাভাইরাস নিশ্চিত হয়েছিল ৫ই এপ্রিল এবং তার তিনদিন পর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়েছে তাঁর চিকিৎসক দল।

ছবি
  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়েছে তাঁর চিকিৎসক দল। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতাল থেকে প্রতিবেদন পাওয়ার পর পরই ভার্চুয়ালি পর্যালোচনা করেন চিকিৎসকরা। পরে খালেদা জিয়ার জন্য সর্বসম্মতিক্রমে নতুন একটি ওষুধ যুক্ত করা হয়। বর্তমান শারীরিক অবস্থায় বাসায় রেখেই চিকিৎসা চলবে বলে জানান চিকিৎসকরা। করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফুসফুসের অবস্থা জানতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুসফুসের সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেয় তাঁর ব্যক্তিগত চিকিৎসক দল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর হাসপাতাল থেকে আবারও ফিরোজায় ফিরে আসেন তিনি।করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় সপ্তাহ পার করছেন খালেদা জিয়া। তাই এখনো তাঁকে শঙ্কামুক্ত বলার সময় আসেনি বলে জানায় চিকিৎসক দল। যেহেতু খালেদা জিয়ার ডায়াবেটিসসহ অন্যান্য সমস্যা আছে, সেহেতু তাঁকে আগামী এক সপ্তাহ নিবিড় পর্যবে...

এইমাত্র পাওয়া খবর আজ রাত ১১টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র :এনটিভি

আজ রাত ১১টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র :এনটিভি

বৌভাতের খাবারে মাংস কম থাকায় সংঘর্ষ, মৃত্যু, নববধূর রাত কাটলো থানায়

ছবি
ছবির উৎস, GETTY IMAGES বরিশালের বাবুগঞ্জে বৌভাতের অনুষ্ঠানে খাবারে মাংস কম দেয়ার অভিযোগ থেকে বিতর্ক শুরু, বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও লাঠালাঠি, শেষ পর্যন্ত পাত্রের একজন অভিভাবকের মৃত্যুতে শেষ হয় বিতণ্ডা। মারামারি শেষে কনে এবং কনের বাবাসহ মোট ২২ জনকে পুলিশ সোপর্দ করা হয়। এদের মধ্য থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আজহার মীর বরের চাচা এবং একমাত্র অভিভাবক বলে জানা যাচ্ছে। তবে এখনো এ ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসরিন জাহান। তিনি জানান, এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে। রাতেই মৃতদেহের সুরতহাল হয়েছে। আজ ময়নাতদন্ত হবে। "যেহেতু এখনো দুই পরিবারে শোকের অবস্থা তাই হয়ত আজ তারা মামলা দায়ের করবেন", বিবিসিকে বলেন মিজ জাহান। পুলিশ বলছে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে দক্ষিণ রফিয়াদি গ্রামে মঙ্গলবার দুপুর থেকেই ঘটনাপ্রবাহের শুরু হয়।

ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান : সেতুমন্ত্রী

ছবি
    বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরোপুরি খোলার বিষয়ে মার্চে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে নিজ বাসা থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরপর কয়েক দফায় ছুটি বাড়ানো হয়েছে। এ ছাড়া করোনার কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা, পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। ওবায়দুল কাদের বলেন, করোনার মতো বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্বে অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ বিশ্বনন্দিত। একসময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। তিনি বলেন, বাংলাদেশ আজ পাট রপ্তানিতে বিশ্বে প্রথম। ইলিশে প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, চাল উৎপাদনে ৪র্থ স্থানে আছে বাংলাদেশ। তিনি আরো বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে অতীতের অবিশ্বাসের কৃত্রিম দেয়াল...

প্রবাল জমছে না প্রবাল দ্বীপে

ছবি
এগুলো সবই মৃত প্রবাল। সম্প্রতি সেন্টমার্টিন থেকে তোলা ছবি - প্রতিবেদক সেন্টমার্টিন বিপন্ন, ছেঁড়াদ্বীপও সংকটে জাহাজ থেকে দূরের দ্বীপটি দুপুরের প্রখর আলোয় ধূসর দেখাচ্ছিল। যতই কাছে আসছি কেয়াবনের সারি একটু একটু করে সবুজ হয়ে উঠছে। বুকের ভেতরে প্রবাল দ্বীপের নৈসর্গিক সৌন্দর্যের মায়ায় ডুবে থাকার আকাঙ্ক্ষাও প্রবল হচ্ছিল। কিন্তু ধাক্কা খেতে হলো জাহাজ থেকে নেমে। জেটিতে দাঁড়িয়ে সামনে চোখ রাখতেই ময়লা-আবর্জনার স্তূপ, সঙ্গে বোঁটকা গন্ধ। জেটি পার হয়ে সামনের বাজারের অবস্থা আরও করুণ। গাদাগাদি করা খাবারের দোকান, চিৎকার চেঁচামেচি। মনে হলো কোনো দ্বীপ নয়, চিরচেনা কোনো গাঁয়ের হাট। সামনে এগোতে এগোতে চরম অব্যবস্থাপনার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছিল। এসব ছাড়িয়ে সবচেয়ে ভয়ংকর যে দিক, দ্বীপে আর প্রবাল জমছে না। কারণ, কোটি কোটি ক্ষুদ্র এই সামুদ্রিক জীব নিয়েই অপরূপ সৌন্দর্যের প্রবালদ্বীপ সেন্টমার্টিন। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগে যেখানে ১ দশমিক ৩২ বর্গকিলোমিটারজুড়ে জীবন্ত প্রবাল ছিল, এখন সেখানে আছে মাত্র শূন্য দশমিক শূন্য ৩৯ বর্গকিলোমিটার। অর্থাৎ এরই মধ্যে দ্বীপের ৯৭ শতাংশ প্রবাল নেই হয়ে গেছে। গত শতকের নব্বইয়ের ...
ছবি
 বলিউডের তিন খান আর অন্য তারকাদের পেছনে ফেলে বছরটা জয় করে নেবেন অক্ষয় কুমার। এমনটিই ধারণা বলিউড চলচ্চিত্র বোদ্ধাদের। এ বছর এই দাপুটে অভিনেতার কমপক্ষে আটটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিগুলোর গল্প আর এসব ছবিতে অক্ষয়ের দক্ষ অভিনয় এবার তাঁকে সেরার আসনে বসিয়ে দেবে- এটা নাকি প্রায় নিশ্চিত। এর আগে বলিউড ‘ভাইজান’ সালমান খান ২০১০ সাল থেকে ২০১৯ পর্যন্ত বক্স অফিসে রাজত্ব করছেন। এই সময়ে সালমানের ১৫টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটি সিনেমার ভারতে আয় ছিল ১০০ কোটি রুপি বা তার বেশি। আর এর মধ্যে ‘টাইগার থ্রি’ ৩০০  কোটি রুপি আয় করে সাড়া  ফেলেছিল। এ বছর তাঁকে  পেছনে ফেলে ২০২১ সালে বলিউডের ১ নম্বর তারকা হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। বাণিজ্য বিশ্লেষকের বরাতে এমন খবর প্রকাশ করেছে বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামা। প্রতিবেদনে তারা জানিয়েছেন, ২০২১ সালে অক্ষয় কুমারের মুক্তির তালিকায় আছে প্রায় আটটি সিনেমা। অন্যদিকে একই সময়ে সালমান খানের ‘রাধে’ ও ‘অন্তিম’ শিরোনামে মাত্র দুটি সিনেমা আসবে। অক্ষয়ের মুক্তির তালিকায় আছে ‘সূর্যবংশী’, ‘আতরাঙ্গি রে’, ‘বেল বটম’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা ব...

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব

ছবি
সাকিব দম্পতির কোল জুড়ে আসছে তৃতীয় সন্তান  সাকিব দম্পতির কোল জুড়ে আসছে তৃতীয় সন্তান ফেসবুক ক্রিস্টিয়ানো রোনালদোর চার সন্তান। সাকিব আল হাসানের হবে কত জন? সাকিব রোনালদোকে ধরতে পারবেন কিনা, বা স্পর্শ করতে পারবেন কিনা, সেটি এখনই বলা না গেলেও এটি এখন নিশ্চিত- তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার রাতে সাকিব নিজেই প্রথম আলোকে নিশ্চিত করেছেন সেটি। রহস্যের শুরু ফেসবুকে দেওয়া সাকিবের এক পোস্টে। শুক্রবার বাংলাদেশ সময় বেলা দুইটার দিকে সাকিব নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছে শিশির সন্তানসম্ভবা। সাকিব তাঁর পোস্টে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ এই সেই ছবি, ফেসবুকে যেটি পোস্ট করে কৌতূহলের জন্ম দিয়েছেন সাকিব এই সেই ছবি, ফেসবুকে যেটি পোস্ট করে কৌতূহলের জন্ম দিয়েছেন সাকিবফেসবুক তখন থেকেই সবার মনে প্রশ্ন, তাহলে কি তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব? করোনাভাইরাসের মধ্যেই গত বছরের ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন তিনি। মেয়ের নাম রাখেন ইরাম হ...

wishing you Happy New Year 2021

ছবি
আপনার বন্ধু আপনার জন্য গিফট পাঠিয়েছে  বস্ক খুলুন 

রাজধানীতে ইয়াবাসহ ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

ছবি
  রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলাম যুমনা ব্যাংকের মতিঝিল শাখার জুনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। তিনি দীর্ঘ দিন থেকে ইয়াবা ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক দৈনিক ইনকিলাবকে বলেন, ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো থানায় তাকে আনা হয়নি। থানায় নিয়ে আসলে বিস্তানিত তথ্য জানানো হবে। 

জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

ছবি
সংগৃহীত ছবি      জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সকালে জয়পুরহাট থেকে একটি ট্রেন দিনাজপুরের হিলি যাচ্ছিলো। পথে পুরানাপৈল এলাকায় একটি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাসচালক সদর উপজেলার হারাইল গ্রামের মামুনুর রশিদ,  হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সরোয়ার হোসেন, আরিফুর রহমান রাব্বি, আক্কেলপুর উপজেলার চক বিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু মিয়া ও নওগাঁর রানীনগর উপজেলার বিজয়কান্দি গ্রামের বাবু। আহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাঁচবিবি উপজেলার ফারুখ হোসেন, একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে জিয়া, টাঙ্গাইলের মাটিকাটা গ্রামের শুকুর আলীর জুলহাস। তারা সবাই বাসযাত্রী। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পাঁচবিবি থেকে ছেড়ে আসা ...