বৌভাতের খাবারে মাংস কম থাকায় সংঘর্ষ, মৃত্যু, নববধূর রাত কাটলো থানায়
বরিশালের বাবুগঞ্জে বৌভাতের অনুষ্ঠানে খাবারে মাংস কম দেয়ার অভিযোগ থেকে বিতর্ক শুরু, বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও লাঠালাঠি, শেষ পর্যন্ত পাত্রের একজন অভিভাবকের মৃত্যুতে শেষ হয় বিতণ্ডা।
মারামারি শেষে কনে এবং কনের বাবাসহ মোট ২২ জনকে পুলিশ সোপর্দ করা হয়। এদের মধ্য থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আজহার মীর বরের চাচা এবং একমাত্র অভিভাবক বলে জানা যাচ্ছে।
তবে এখনো এ ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসরিন জাহান।
"যেহেতু এখনো দুই পরিবারে শোকের অবস্থা তাই হয়ত আজ তারা মামলা দায়ের করবেন", বিবিসিকে বলেন মিজ জাহান।
পুলিশ বলছে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে দক্ষিণ রফিয়াদি গ্রামে মঙ্গলবার দুপুর থেকেই ঘটনাপ্রবাহের শুরু হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন