বলিউডের তিন খান আর অন্য তারকাদের পেছনে ফেলে বছরটা জয় করে নেবেন অক্ষয় কুমার। এমনটিই ধারণা বলিউড চলচ্চিত্র বোদ্ধাদের। এ বছর এই দাপুটে অভিনেতার কমপক্ষে আটটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিগুলোর গল্প আর এসব ছবিতে অক্ষয়ের দক্ষ অভিনয় এবার তাঁকে সেরার আসনে বসিয়ে দেবে- এটা নাকি প্রায় নিশ্চিত।


এর আগে বলিউড ‘ভাইজান’ সালমান খান ২০১০ সাল থেকে ২০১৯ পর্যন্ত বক্স অফিসে রাজত্ব করছেন।


এই সময়ে সালমানের ১৫টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটি সিনেমার ভারতে আয় ছিল ১০০ কোটি রুপি বা তার বেশি। আর এর মধ্যে ‘টাইগার থ্রি’ ৩০০  কোটি রুপি আয় করে সাড়া  ফেলেছিল। এ বছর তাঁকে  পেছনে ফেলে ২০২১ সালে বলিউডের ১ নম্বর তারকা হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। বাণিজ্য বিশ্লেষকের বরাতে এমন খবর প্রকাশ করেছে বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামা। প্রতিবেদনে তারা জানিয়েছেন, ২০২১ সালে অক্ষয় কুমারের মুক্তির তালিকায় আছে প্রায় আটটি সিনেমা।

অন্যদিকে একই সময়ে সালমান খানের ‘রাধে’ ও ‘অন্তিম’ শিরোনামে মাত্র দুটি সিনেমা আসবে। অক্ষয়ের মুক্তির তালিকায় আছে ‘সূর্যবংশী’, ‘আতরাঙ্গি রে’, ‘বেল বটম’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’-এর মতো সিনেমা। যার প্রতিটি সিনেমা কমপক্ষে ১০০ কোটি রুপি আয় করতে সক্ষম। অন্যদিকে বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন অক্ষয়ের ‘সূর্যবংশী’ ও ‘পৃথ্বীরাজ’ সিনেমা ২০০ কোটির বেশি আয় করতে পারে। এমনটি হয়ে থাকলে শুধু এই পাঁচ সিনেমা দিয়েই বছরে ৭০০ থেকে ৮০০ কোটি রুপি আয় করা নায়ক হতে যাচ্ছেন অক্ষয়; যা ভারতের সর্বকালের সেরা বক্স অফিসের সংখ্যাগুলোর একটি। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৯ সালে অক্ষয়ের মুক্তি পাওয়া চার সিনেমা দিয়ে বক্স অফিস আয় করেছিল ৭৫৭ কোটি রুপি। বক্স অফিসে ২০২০ সালে সালমানের পরের অবস্থানে আছেন অক্ষয়। ফলে ২০২১ সালেই শীর্ষস্থান হারাবেন সালমান খান। আর অক্ষয় মোট আয়ের দিক থেকে বলিউডের ১ নম্বর নায়ক হয়ে উঠবেন। ২০২১ সালের বলিউডের নায়ক দৌড়ে এগিয়ে থাকার সম্ভাবনা জাগানো অক্ষয়ের উল্লেখযোগ্য কোন ছবিগুলো মুক্তি পেতে যাচ্ছে সেদিকেই নজর দিলে দেখা যায়, ‘সূর্যবংশী’ শিরোনামের রোহিত শেট্টির কপ ড্রামা এবং ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির ছবি।

রোমান্টিক কমেডি ধারার ‘আটরাঙ্গি রে’। আগামী ১৪ ফেব্রুয়ারি ছবিটির মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। দুই সময়ভিত্তিক নন-লিনিয়ার কাহিনির চলচ্চিত্র রূপ এটি। ‘বেল বটম’, স্পাই থ্রিলার ধারার এ ছবিটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। ২ এপ্রিল এটি মুক্তি পাবে। আশির দশকে ভারতীয় বিমান হাইজ্যাক নিয়ে গড়ে উঠেছে ছবির গল্প। ‘বচ্চন পান্ডে’, এই অ্যাকশন ড্রামা ছবিটি সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ফরহাদ সামজি পরিচালিত ২০১৪’র তামিল ফিল্ম ‘বীরম’-এর হিন্দি রিমেক। এক গ্যাংস্টারের গল্প যে অভিনেতা হতে চায়। ২২ জানুয়ারি মুক্তি পাবে। রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবনের গল্প নিয়ে তৈরি ‘পৃথ্বীরাজ’ ছবিতেও অভিনয় করেছেন অক্ষয় কুমার।



এবার দেখা যাক অক্ষয়কে টক্কর দিতে কোন তারকা কী ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন ২০২১ সালে


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা

বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ ১৪ ক্যাটাগরির বিভিন্ন পদে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ নিয়োগ