চিত্র নায়িকা কবরী করোনাভাইরাসে ঢাকায় মারা গেছেন


 বাংলাদেশের সুপরিচিত চিত্র নায়িকা কবরী শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকায় মারা গেছেন। ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ বিবিসির কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে কবরীর বয়স হয়েছিল ৭০ বছর।

কবরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কবরীর করোনাভাইরাস নিশ্চিত হয়েছিল ৫ই এপ্রিল এবং তার তিনদিন পর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা

বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ ১৪ ক্যাটাগরির বিভিন্ন পদে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ নিয়োগ