রাজধানীতে ইয়াবাসহ ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

 

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলাম যুমনা ব্যাংকের মতিঝিল শাখার জুনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। তিনি দীর্ঘ দিন থেকে ইয়াবা ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।


শনিবার সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক দৈনিক ইনকিলাবকে বলেন, ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো থানায় তাকে আনা হয়নি। থানায় নিয়ে আসলে বিস্তানিত তথ্য জানানো হবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা

বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ ১৪ ক্যাটাগরির বিভিন্ন পদে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ নিয়োগ