পোস্টগুলি

ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা

ছবি
গুঞ্জন ছিল আগেই। এবার সেটি স্বীকার করল কর্তৃপক্ষ। ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানালেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি যোদ্ধা সেখানে প্রবেশ করেছে। এসব যোদ্ধা এর আগে পাহাড়ে যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ ও ড্রোন চালনা শেখেন। এ ব্যাপারে গোয়েন্দা তথ্য তাদের কাছে এসেছে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেন, এরই মধ্যে এই তথ্য উচ্চমহলে পৌঁছে গেছে। এটি গত বৃহস্পতিবার প্রথম তাদের কাছে আসে।  কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি বলছে, এসব যোদ্ধা ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করে। তারা এই মাসের শেষদিকে মেইতিদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে।  এই গোয়েন্দা তথ্য ১০০% সত্য বলে শুক্রবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং।   ভারতের মণিপুর রাজ্যে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে এর আগে মন্তব্য করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন. ...

সংস্কারের জন্য ছয়টি কমিশন _ প্রধান উপদেষ্টা।

ছবি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় 'বিশিষ্ট নাগরিক'কে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা জানান। ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলো পরিচা...

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ মসজিদে

ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায়ের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ সোমবার এক আদেশে এই অনুরোধ করা হয়।! আদেশে বলা হয়, ইসলামি শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এ বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে ধর্ম মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগেই সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিদের নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবেন। এ ছাড়া মসজিদে অজুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিকে অবশ্যই মাস...

রাজধানীতে দোকান–বিপণিবিতান খোলা রাত ৯টা পর্যন্ত

ছবি
  রাজধানী ঢাকায় এখন থেকে দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ১৪ এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়। রোববার লকডাউনের শর্ত শিথিল করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকানপাট আরও বেশি সময় খোলা রাখার অনুমতির জন্য দেনদরবার চলছিল। এর মধ্যেই ঢাকা মহানগর পুলিশ এই সিদ্ধান্তে এল। নিউমার্কেট ব্যবসায় সমিতির সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় খোলা রাখলে ভিড়ভাট্টা কম হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পথও সুগম হবে। এই বিবেচনা থেকে ব্যবসায়ীরা সময় বাড়ানোর অনুরোধ করেছিলেন।

মামুনুল হক: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব পুলিশের হাতে গ্রেপ্তার

ছবি
 ঢাকায় পুলিশ বলছে, তারা হেফাজতে ইসলামের একজন আলোচিত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিবিসিকে জানান, রোববার দুপরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মি. হক হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব এবং খেলাফত মজলিশ বাংলাদেশের মহাসচিব। মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের ঘেরাও কর্মসূচীর জেরে ঘটা সংঘর্ষ ও নাশকতার ইস্যুতে মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি মোদীর সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জায়গায় যেসব সহিংসতা হয়েছে, সেগুলোকে ঘিরে করা মামলাগুলোতেও আসামী হিসেবে রয়েছে মি. হকের নাম। গত কয়েকদিনে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয়সহ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া কেন্দ্রীয় নেতাদের ২০১৩ সালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বেশ কয়েকজনে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ স্বামীকে প্রশংসা করার দিন

ছবি
  স্বামীরা প্রতিদিন পরিবারের হাল ধরতে বাইরে বের হন। তারা বিভিন্ন উপায়ে পরিবারকে দেখাশোনা করেন এবং সহায়তা করেন। বছরের পর বছর কিছু বিষয় যেমন পরিবর্তন হয়েছে, তেমনি স্বামীদের দায়িত্বও পরিবর্তন হয়েছে। পুরুষরা আগের প্রজন্মের চেয়ে বর্তমান সময়ে পরিবার ও বাচ্চাদের জন্য বেশি দায়িত্ব নিয়েছে। এখন পর্যন্ত স্বামীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রাপ্য পরিবর্তন হয়নি। স্বামীদের এই কঠোর পরিশ্রমের জন্য তারা যথেষ্ঠ প্রশংসার দাবিদার। আর এ জন্য প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার স্বামীদের প্রশংসা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। স্বামীকে প্রশংসা করার এই দিবস কবে, কোথায় পালন শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা হয়নি। তবে বছরের পর বছর পরিবারে স্বামীদের দায়িত্ব পরিবর্তন হয়েছে। আর এ পরিবর্তনের কারণেই তারা এই প্রশংসা পাওয়ার জন্য কম যোগ্য নন। স্বামীদেরকে এই দিনে প্রশংসা করতে কিছু ভিন্নরকম আয়োজন করতে পারেন। তার পছন্দের কোনো প্রিয় খাবার রান্না করে খাইয়ে দিতে পারেন। তাকে কিছু উপহার দিয়ে চমকে দিতে পারেন। করোনাকালে বাইরে বের হতে না পারলেও বাসায় থেকে স্বামীর জন্য দিনটি আনন্দময় করে তুলতে পারেন। এই দিন উপলক্ষ্যে স্বামীকে একদ...

চিত্র নায়িকা কবরী করোনাভাইরাসে ঢাকায় মারা গেছেন

ছবি
 বাংলাদেশের সুপরিচিত চিত্র নায়িকা কবরী শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকায় মারা গেছেন। ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ বিবিসির কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে কবরীর বয়স হয়েছিল ৭০ বছর। কবরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কবরীর করোনাভাইরাস নিশ্চিত হয়েছিল ৫ই এপ্রিল এবং তার তিনদিন পর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়।